• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৭:১৪:৪৪ (03-Feb-2026)
  • - ৩৩° সে:
আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ইবি ছাত্রদলের দোয়া মাহফিল

আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ইবি ছাত্রদলের দোয়া মাহফিল

ইবি প্রতিনিধি: ছাত্রলীগের নির্যাতনে নিহত বুয়েটের শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।৭ অক্টোবর মঙ্গলবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করে সংগঠনটি।এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, থিওলজি এন্ড  ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন মিঝি, অধ্যাপক ড. মো. আব্দুল বারী। এছাড়াও ছাত্রদলের নেতৃবৃন্দ, সদস্য, ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, 'শহীদ আবরার ফাহাদ আমাদের এই পরিবর্তিত ইতিহাসের সবচেয়ে বড় উজ্জ্বল তারকা; আমাদের চেতনা ও অনুপ্রেরণার দ্যুতি। ভারত গত ফ্যাসিস্ট রেজিমের কাছ থেকে এত সুবিধা পেয়েছে যে  হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পর তারাই হাসিনাকে ঠাঁই দিয়েছে। ভারত কীভাবে বাংলাদেশকে গিলে খাওয়া যায় সেই প্রচেষ্টায় ছিল। ভারত বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। আশুলিয়া বন্দর ব্যবহার করার জন্য ভারত নিজেরা বাংলাদেশে রাস্তা, সেতু তৈরি করে দিয়েছে। শহীদ আবরার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে গেছে।’