• ঢাকা
  • |
  • বুধবার ২২শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৩:৫৩:৩০ (07-Oct-2026)
  • - ৩৩° সে:
মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ ৪ জনের মামলার রায় যেকোনো দিন

মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ ৪ জনের মামলার রায় যেকোনো দিন

ডেস্ক রিপোর্ট: ২৪-এর জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে করা মামলায় প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। যেকোনো দিন মামলাটির রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।৭ অক্টোবর বুধবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।মামলায় মাহবুবউল আলম হানিফ ছাড়াও আসামি করা হয়েছে- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে। বর্তমানে আসামি সবাই পলাতক রয়েছেন।যুক্তিতর্কে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, মাহবুবউল আলম হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানের আন্দোলন দমনে সরকারের অংশ হিসেবে নেওয়া সিদ্ধান্ত তিনি মেনে নিয়েছিলেন। একইসঙ্গে অধীনস্তদের মাধ্যমে আন্দোলন দমনের সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছিলেন।প্রসিকিউশনের পক্ষ থেকে আরও বলা হয়, হানিফ ছিলেন একজন সিভিলিয়ান লিডার। তিনি অধীনস্তদের নির্দেশ দেওয়া এবং টেলিফোনে কথোপকথনের মাধ্যমে আন্দোলন দমনের কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন। এসব কর্মকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেছে প্রসিকিউশন।মামলায় জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। দীর্ঘ শুনানি শেষে আজ (৭ অক্টোবর) প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর ট্রাইব্যুনাল মামলাটির রায় ঘোষণার জন্য রেখে দেন।