• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই শ্রাবণ ১৪৩৩ রাত ০৯:০৭:০০ (21-Jul-2026)
  • - ৩৩° সে:
আন্তর্জাতিক স্কিনকেয়ার ব্র্যান্ড দ্য পিউরেস্ট সলিউশনস’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

আন্তর্জাতিক স্কিনকেয়ার ব্র্যান্ড দ্য পিউরেস্ট সলিউশনস’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের স্কিনকেয়ার খাতে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। আন্তর্জাতিক প্রিমিয়াম স্কিনকেয়ার ব্র্যান্ড দ্য পিউরেস্ট সলিউশনসকে (The Purest Solutions) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে টি. এন. ট্রেড ইন্টারন্যাশনাল (T. N. Trade International)।এ উপলক্ষে ২০ জুলাই সোমবার রাজধানীর রাজধানীর লা মেরিডিয়ান ঢাকা-এর গ্র্যান্ড বলরুমে একটি জমকালো ব্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে দ্য পিউরেস্ট সলিউশনস-এর সহ-প্রতিষ্ঠাতা, প্রধান বিপণন কর্মকর্তা ও প্রধান ডিজিটাল কর্মকর্তা হাজাল এভলিয়াওগ্লু, রফতানি বিশেষজ্ঞ মুরাত ওরকুন হিরচিনসহ ব্র্যান্ডটির আন্তর্জাতিক প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা, ফ্যাশন ব্লগার ও ব্র্যান্ড প্রোমোটার বুশরা কবির এবং উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ।অনুষ্ঠানে টি. এন. ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ দিদারুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের ভোক্তাদের জন্য আন্তর্জাতিক মানের প্রিমিয়াম স্কিনকেয়ার ব্র্যান্ড নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। দ্য পিউরেস্ট সলিউশনস’র মাধ্যমে আমরা এমন একটি ব্র্যান্ড উপস্থাপন করছি, যা গুণগত মান, উদ্ভাবন এবং আন্তর্জাতিক মানদণ্ডের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, এই যাত্রা বাংলাদেশের প্রিমিয়াম স্কিনকেয়ার শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।’হাজাল এভলিয়াওগ্লু বলেন, ‘বাংলাদেশ আমাদের জন্য একটি অত্যন্ত সম্ভাবনাময় বাজার। টি. এন. ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আমরা বাংলাদেশের ভোক্তাদের কাছে দ্য পিউরেস্ট সলিউশনস’র আন্তর্জাতিক মানের প্রিমিয়াম স্কিনকেয়ার অভিজ্ঞতা পৌঁছে দিতে পেরে আনন্দিত। আমরা বিশ্বাস করি, এটি একটি দীর্ঘমেয়াদি ও সফল যাত্রার সূচনা।’মুরাত ওরকুন বলেন, ‘বাংলাদেশে দ্য পিউরেস্ট সলিউশনস’র যাত্রা আমাদের বৈশ্বিক সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা টি. এন. ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গে কাজ করে আন্তর্জাতিক মানের গুণগত নিশ্চয়তা ও সর্বোত্তম গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’বাংলাদেশে দ্য পিউরেস্ট সলিউশনস’র এই যাত্রার অফিশিয়াল স্ট্র্যাটেজিক ব্র্যান্ড অ্যান্ড লঞ্চ পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছে পপ অব কালার লিমিটেড। প্রতিষ্ঠানটি ব্র্যান্ড লঞ্চ স্ট্র্যাটেজি, ব্র্যান্ড কমিউনিকেশন, জনসংযোগ, মিডিয়া সমন্বয়, সেলিব্রিটি ও অতিথি ব্যবস্থাপনা এবং সার্বিক ব্র্যান্ড এক্সপেরিয়েন্স বাস্তবায়নে কৌশলগত ভূমিকা পালন করছে।পপ অব কালার লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক টিংকার জান্নাত মীম বলেন, ‘একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের বাংলাদেশে যাত্রা শুধু একটি উদ্বোধনী অনুষ্ঠান নয়; এটি একটি নতুন সম্ভাবনার সূচনা। আমাদের লক্ষ্য এমন একটি আন্তর্জাতিক মানের ব্র্যান্ড এক্সপেরিয়েন্স তৈরি করা, যা অতিথিদের কাছে দ্য পিউরেস্ট সলিউশনস’র প্রিমিয়াম মান, ব্র্যান্ড ভ্যালু এবং দীর্ঘমেয়াদি ভিশনকে স্মরণীয় করে তুলবে।’অফিসিয়াল ব্র্যান্ড উন্মোচনের পাশাপাশি অন্যান্য আয়োজনের মধ্যে ছিলো প্রোডাক্ট শোকেস, মিডিয়া ইন্টারঅ্যাকশন, সাংস্কৃতিক পরিবেশনা, র‍্যাম্প প্রেজেন্টেশন, ফটোসেশন, নেটওয়ার্কিং এবং গালা ডিনার। দেশি-বিদেশি অতিথি, ব্যবসায়ী, চিকিৎসক, কনটেন্ট ক্রিয়েটর, বিউটি ইন্ডাস্ট্রির প্রতিনিধিসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজনটি আন্তর্জাতিক মানের একটি ব্র্যান্ড অভিজ্ঞতায় পরিণত হয়।