• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:০৯:৪৬ (09-Sep-2026)
  • - ৩৩° সে:
টাঙ্গাইলে দুর্বৃত্তদের হামলায় আনসার সদস্য নিহত

টাঙ্গাইলে দুর্বৃত্তদের হামলায় আনসার সদস্য নিহত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে দুর্বৃত্তদের হামলায় সাময়িক বরখাস্তকৃত এক আনসার সদস্য নিহত হয়েছেন। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তি হলেন হানিফ খান (৩৭)। বাসাইল উপজেলার হাবলা উত্তরপাড়া এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা বক্তার আলী খানের ছেলে।বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, মঙ্গলবার রাতে হানিফ বিলপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হানিফকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় শত্রুতা কিংবা পারিবারিক কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।