• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৮:১৭ (22-Nov-2026)
  • - ৩৩° সে:
আড়াইহাজারে ১০ জনকে আদালতে প্রেরণ

আড়াইহাজারে ১০ জনকে আদালতে প্রেরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দায়ের করা নিয়মিত মামলাসহ পৃথক তিন মামলায় মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।২২ নভেম্বর রোববার গ্রেফতারদের পুলিশি স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর শুক্রবার আড়াইহাজার থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।গ্রেফতারদের মধ্যে ডাকাতির প্রস্তুতির অভিযোগে নিয়মিত মামলায় তিনজন হলেন-শহিদুল্লা (২৮), জহিরুল ইসলাম (২৬) ও ইউসুফ (৩৮)।এ ছাড়া পুরাতন মামলায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে। তারা হলেন—জাকির (৪৭), মো. আউয়াল (৬৫) ও মনির হোসেন (১৯)।অন্যদিকে সামারি ট্রায়াল মামলায় গ্রেফতার করা হয়েছে আরও চারজনকে। তারা হলেন—মনির হোসেন মোল্লা (৪০), ফাহিম (২৮), মেহেদী হাসান (২২) ও মোজাম্মেল (২০)।পুলিশ জানায়, গ্রেফতার ১০ জনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পুলিশি স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন মামলায় অভিযান চালিয়ে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।এটিভি/ এইচকে