• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ১১:১৪:১৯ (13-Jun-2026)
  • - ৩৩° সে:
বিশ্বকাপের প্রথম আত্মঘাতী গোল প্যারাগুয়ের জালে

বিশ্বকাপের প্রথম আত্মঘাতী গোল প্যারাগুয়ের জালে

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের প্রথম আত্মঘাতী গোলের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে নেমে আত্মঘাতী গোল করেন প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিলা।ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। মাঝমাঠ থেকে ওয়েস্টন ম্যাককেনির দারুণ আক্রমণাত্মক মুভে বল পৌঁছে যায় ক্রিস্টিয়ান পুলিসিচের কাছে। বাম দিক দিয়ে এগিয়ে গিয়ে পুলিসিচ গোলমুখে ম্যাককেনিকে লক্ষ্য করে পাস দেন।তবে বলটি ক্লিয়ার করতে গিয়ে বিপত্তি ঘটান বোবাদিলা। তার পায়ে লেগে বল দিক পরিবর্তন করে প্যারাগুয়ের জালেই জড়িয়ে যায়। গোলরক্ষকের কিছুই করার ছিল না।শুরুর দিকেই গোল পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারিভর্তি যুক্তরাষ্ট্রের সমর্থকেরা। আত্মঘাতী এই গোলের সুবাদে বিশ্বকাপের চলমান আসরে প্রথমবারের মতো আত্মঘাতী গোলের ঘটনা ঘটল।ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলছে যুক্তরাষ্ট্র। ধারাবাহিক আক্রমণে প্যারাগুয়ের রক্ষণভাগকে চাপে রেখে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রেখেছে স্বাগতিকরা।সূত্র: রয়টার্স, ইএসপিএন এফসি