• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:২১:৪৩ (08-Nov-2026)
  • - ৩৩° সে:
আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে: আইনমন্ত্রী

আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে: আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।৮ নভেম্বর রোববার সকালে রাজধানীর তেজগাঁওয়ের হোটেল হলিডে ইনে ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।আইনমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এমন বিচারকদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের চেষ্টা চলছে।তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট সাংবিধানিকভাবে সবচেয়ে স্বাধীন। একবার সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে স্থায়ী হয়ে গেলে সরকারের তাদের ওপর প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই।’মো. আসাদুজ্জামান বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিরোধিতা ও গণহত্যাকারীদের বিরুদ্ধে এবং ৯০-এর সংগ্রামে জাফর, জয়নাল, দিপালী সাহা, কাঞ্চন, রাউফুন বসুনিয়া, জিহাদ, ডা. মিলনের খুনিদের বিরুদ্ধে যেমন কথা বলব; একই সাথে চব্বিশের গণঅভ্যুত্থানে আবু সাঈদ, মুগ্ধ, আনাসসহ ১৪০০-এর ওপর মানুষকে যারা হত্যা করেছে এবং ৩০ হাজারের মতো মানুষকে পঙ্গু করেছে, তাদের বিরুদ্ধেও কথা বলাকে উৎসাহিত করব।’এটিভি/এসআইআর