• ঢাকা
  • |
  • সোমবার ১লা আষাঢ় ১৪৩৩ সকাল ০৭:১৫:৩৬ (15-Jun-2026)
  • - ৩৩° সে:
দম্পতির শরীরে অ্যাসিড নিক্ষেপ করে টাকা-স্বর্ণালঙ্কার লুট

দম্পতির শরীরে অ্যাসিড নিক্ষেপ করে টাকা-স্বর্ণালঙ্কার লুট

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে গভীর রাতে ঘরে ঢুকে এক দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ স্বামী-স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা বার্ডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসলামপুর পৌর এলাকার টংগের আলগা উত্তরপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।২৯ মে শুক্রবার দিবাগত গভীর রাতে উত্তরপাড়া গ্রামের বাসিন্দা আল আমিনের বাড়িতে হানা দেয় সংঘবদ্ধ ডাকাত দল।স্বজনরা জানান, ডাকাত দল আগে থেকেই আল আমিনের পাকা ঘরে ঢুকে ওত পেতে ছিল। আল আমিন ও তার স্ত্রী আঁখি আক্তার ঘুমিয়ে পড়লে তারা আলমারি ভেঙে নগদ ৪ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে।লুটপাট শেষে পালানোর সময় ঘুমন্ত দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ করে ডাকাতরা। অ্যাসিডে শরীর ঝলসে গেলে তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা বার্ডেম হাসপাতালে স্থানান্তর করা হয়।এদিকে পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনা তদন্তে নেমেছেন তারা।