• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০৮:৩৪:৩৪ (25-Sep-2026)
  • - ৩৩° সে:
টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই

টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই

টাঙ্গাইল প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে স্মৃতি-আড্ডা আর আনন্দে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি সা’দত কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভিন্ন ব্যাচের ছাত্রছাত্রীদের নিয়ে অ্যালামনাই অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।২৫ সেপ্টেম্বর শুক্রবার দিনব্যাপী সদরের করটিয়া এলাকায় সরকারি সা'দত কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।১৯৯২ সালে শুরু হওয়া ব্যবস্থাপনা বিভাগের বিভিন্ন ব্যাচের ৮৪৫ জন ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, বৃক্ষরোপণ, ফটোসেশন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানটি প্রাণবন্ত মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সা’দত কলেজের উপাধ্যক্ষ সৈয়দ মো. শরীফ ইস্পাহানি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক মো. শাহজাহান কবির। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি সা’দত কলেজের সাবেক ভিপি মো. কামরুজ্জামান খান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আশেকুল হাসান, প্রফেসর খ. আরিফ মাহমুদ, সহযোগী অধ্যাপক ড. শেখ ফরিদ, প্রফেসর জাহিদ হাসান দিপু, সহকারী অধ্যাপক কামরুন নাহার, ঝরা দেবনাথ, প্রভাষক লিপি আক্তার, মো. হাসানুর রহমান, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রিমন হাসান ও সদস্য সচিব কামরুজ্জামান আকাশসহ অন্যান্য অতিথিগণ।অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান খান রুবেল। অনুষ্ঠান প্রচার প্রচারণার সার্বিক দায়িত্বে ছিলেন ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই অনুষ্ঠান আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খান মেনন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাজিবুর রহমান সৌরভ। মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়।