• ঢাকা
  • |
  • সোমবার ১১ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:২৫:০৭ (23-Feb-2026)
  • - ৩৩° সে:
ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম

ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে তাজুল ইসলামকে। নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম।২৩ ফেব্রুয়ারি সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করে আইন মন্ত্রণালয়।আমিনুল ইসলাম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। বিডিআর হত্যাকাণ্ডে আসামিপক্ষের আইনজীবী হিসেবেও পরিচিত অর্জন করেন তিনি।জুলাই আন্দোলনে সারাদেশে মানবতাবিরোধী অপরাধ ও আওয়ামী লীগের আমলে গুম খুনের বিচারের জন্য ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর প্রধান প্রসিকিউটর হিসেবে এডভোকেট তাজুল ইসলামকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়।