এইচএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক: এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি। শিক্ষার্থীদের শেখায় যে ঘাটতি ছিল, সেটা পরিলক্ষিত হয়েছে। আগামী দিনে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।৩১ অক্টোবর শনিবার সচিবালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, প্রথমত এই কমে যাওয়াটা গ্রহণযোগ্য নয়। শিখন পদ্ধতিতে ঘাটতি রয়েছে। সবকিছু মিলিয়ে যে ঘাটতি রয়েছে সেটা পুনর্নির্ধারণ করতে হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, এটা তাঁদের দায়িত্ব।প্রকাশিত ফল নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, ফলাফলে ত্রুটি আছে কি না তা পুনর্মূল্যায়নের পর বোঝা যাবে। প্রধানমন্ত্রী চান সঠিকভাবে যেন মূল্যায়িত হয়, কাউকে যেন অবমূল্যায়িত করা না হয়।অনুষ্ঠানের ফলাফলের বিভিন্ন তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।এটিভি/ এম এইচ আই