• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৮:০৮ (07-Nov-2026)
  • - ৩৩° সে:
ছাত্রীদের ইভটিজিংয়ের শিকার হয়েছিলেন অমিতাভ বচ্চন!

ছাত্রীদের ইভটিজিংয়ের শিকার হয়েছিলেন অমিতাভ বচ্চন!

বিনোদন ডেস্ক: ‘আয়ে হায়ে কী চলন!’ কলেজছাত্রীদের এমন মন্তব্যের মুখে পড়তে হয়েছিল বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে। পর্দায় অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা এই অভিনেতাকেই একসময় বাস্তব জীবনে হতে হয়েছিল ইভটিজিংয়ের শিকার!সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়রপতি’র মঞ্চে জীবনের এমনই এক অজানা অভিজ্ঞতার কথা শেয়ার করেন বলিউডের শাহেনশাহ। অভিনেত্রী মাধুরী দীক্ষিতের উপস্থিতিতে তিনি জানান, একবার মিরান্ডা হাউসে যাওয়ার পথে হোস্টেলের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা কলেজছাত্রীরা একসঙ্গে তাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছিলেন ।অমিতাভের ভাষায়, সেই মুহূর্তেই তিনি উপলব্ধি করেন, রাস্তায় কোনো নারী এমন কটূক্তির শিকার হলে তার মনের অবস্থা কেমন হতে পারে। কারণ নিজের ওপর এমন ঘটনা না ঘটলে অন্যের অনুভূতি সত্যিকার অর্থে বোঝা কঠিন।পরে মাধুরী দীক্ষিত জানতে চান, এমন পরিস্থিতিতে অমিতাভ কী করেছিলেন? উত্তরে হাসতে হাসতে অভিনেতা বলেন, ‘পালিয়ে গিয়েছিলাম, আর কী করব!’এটিভি/এসটিও