ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৫৪৪
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৪ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের বিরুদ্ধে ৬২টি মামলা করা হয়েছে।৬ নভেম্বর শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন এ তথ্য জানান।ডিএমপি জানায়, আটক ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪১ জন, লালবাগ বিভাগে ৪২ জন, ওয়ারী বিভাগে ৯৫ জন, মতিঝিল বিভাগে ৪৪ জন, তেজগাঁও বিভাগে ৫৯ জন, মিরপুর বিভাগে ১৪৪ জন, গুলশান বিভাগে ৫৫ জন, উত্তরা বিভাগে ৪৯ জন এবং এসআরইউ-২ ও গোয়েন্দা বিভাগে ১৩ জন রয়েছেন।অভিযানকালে ৫৪০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২৫৮ পিস ইয়াবা, ৪ দশমিক ২ গ্রাম হেরোইন, চার পুরিয়া হেরোইন, ৩৭টি প্যাথেড্রিন ইনজেকশন, দুটি চাকু ও দুটি কাটার উদ্ধার করা হয়।আকতার হোসেন বলেন, ৫ নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের আটক করা হয়।আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।এটিভি/এসআইআর