• ঢাকা
  • |
  • শনিবার ৭ই ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:৪৫:২৩ (22-Aug-2026)
  • - ৩৩° সে:
জিৎকে নিয়ে বিতর্কিত পোস্ট, নিজ ভক্তদের যা বললেন দেব

জিৎকে নিয়ে বিতর্কিত পোস্ট, নিজ ভক্তদের যা বললেন দেব

বিনোদন ডেস্ক: ওপার বাংলার অভিনেতা জিতের নতুন সিনেমা নিয়ে সামাজিক মাধ্যমে কটাক্ষ ও হেয় করার অভিযোগে নিজের ফ্যান পেজের এডমিনদের কড়া বার্তা দিয়েছেন টালিউড অভিনেতা দেব অধিকারী। সহশিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে জিতের বিরুদ্ধে করা সব নেতিবাচক পোস্ট অবিলম্বে মুছে ফেলার আহ্বান জানান অভিনেতা।সম্প্রতি জিতের নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর প্রথম সপ্তাহের আয় ও দর্শকসংখ্যা নিয়ে দেবের একটি ফ্যান পেজ থেকে কটাক্ষ করে পোস্ট দেওয়া হয়। বিষয়টি নজরে আসার পর দেব নিজেই ওই পেজের মন্তব্য ঘরে গিয়ে তীব্র আপত্তি জানান, সাবধান করেন এবং নেতিবাচক আলোচনা বন্ধের নির্দেশ দেন।পরে নিজের প্রোফাইলেও বিষয়টি নিয়ে পোস্ট করেন দেব। লেখেন, ‘জিতের বিরুদ্ধে থাকা সমস্ত নেতিবাচক পোস্ট ডিলেট করো। জিৎ আমার বড় ভাইয়ের মতো। টিকিট কাটো আর সিনেমা দেখতে যাও।’প্রায় তিন লাখ অনুসারীর ওই ফ্যান পেজটি দেবের নির্দেশ পাওয়ার পরই জিতের বিরুদ্ধে পোস্ট করা সব নেতিবাচক ছবি ও তথ্য সরিয়ে ফেলে। দেবের এই সৌজন্যবোধের প্রশংসা করে একটি পোস্টের মাধ্যমে নিজেদের ভুলের জন্য ক্ষমাও চান পেজের এডমিনরা।উল্লেখ্য, ওপার বাংলার বড় পর্দায় দেব ও জিতের ভক্তদের মধ্যে সামাজিক মাধ্যমে প্রায়ই তর্কাতর্কি দেখা যায়। তবে দেবের এই পদক্ষেপকে বিনোদন ইন্ডাস্ট্রিতে সুস্থ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে প্রশংসনীয় উদাহরণ হিসেবে দেখছেন নেটিজেনরা।