• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪২:৩৫ (18-Jun-2026)
  • - ৩৩° সে:
অভিনেতা জাহের আলভী কারাগারে

অভিনেতা জাহের আলভী কারাগারে

বিনোদন ডেস্ক: স্ত্রী আফরা ইবনাত ইকরাকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী (মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া)কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।১৮ জুন বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন অভিনেতা জাহের আলভী। দুপুর দেড়টার দিকে তিনি আদালতে উপস্থিত হন এবং ১টা ৫৬ মিনিটে শুনানি শুরু হয়। শুনানিতে তিনি কাঠগড়ায় দাঁড়ান।শুনানি শেষে দুপুর আড়াইটার দিকে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আসামিপক্ষের আইনজীবীরা, যার মধ্যে ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়াও ছিলেন, জামিনের পক্ষে শুনানি করেন। তারা দাবি করেন, মামলার সঙ্গে জাহের আলভীর কোনো সম্পৃক্ততা নেই এবং এটি পারিবারিক বিরোধ ও প্রতিহিংসা থেকে দায়ের করা একটি হয়রানিমূলক মামলা। জামিন আবেদনে আরও উল্লেখ করা হয়, মামলার এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই।অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করে তাকে কারাগারে পাঠানোর আবেদন জানান।মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই দিনই তার বাবা কবির হায়াত খান মামলা করেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণেই তিনি আত্মহত্যায় বাধ্য হন।উল্লেখ্য, জাহের আলভী ও ইকরার বিয়ে হয় ২০১০ সালে। তাদের একটি সন্তান রয়েছে। এর আগে মামলার আরেক আসামি, জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি, গত ৪ জুন আত্মসমর্পণ করে জামিন পান।