• ঢাকা
  • |
  • রবিবার ২১শে চৈত্র ১৪৩২ রাত ০৩:১০:৪৮ (05-Apr-2026)
  • - ৩৩° সে:
বিমানবন্দরে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

বিমানবন্দরে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক: কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)-এর অভিযানে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩১ লক্ষ ৯২ হাজার টাকা মূল্যমানের ১ লক্ষ ৫৯ হাজার ৬শ’ শলাকা অবৈধ সিগারেট জব্দ।৪ এপ্রিল শনিবার দুপুরে অভিযান চালিয়ে এসব অবৈধ সিগারেট জব্দ করা হয়।অভিযান সূত্রে জানা যায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই হতে আগত এফজেড-৫২৩ এর যাত্রী মোহাম্মদ মাসুদ এর ব্যাগেজ তল্লাশী করে ৩৪০ কার্টুন এবং ইকে-৫৮৬ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ হাসান এর লাগেজ থেকে সুকৌশলে লুকায়িত অবস্থায় ৪৫৮ কার্টুন অবৈধ সিগারেট জব্দ করা হয়। জব্দ সর্বমোট ৭৯৮ কার্টুন সিগারেট কাস্টম হাউস ঢাকায় পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য জমা প্রদান করা হয়েছে।কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) অর্থপাচার, অবৈধ আমদানি, চোরাচালান ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে। এ ধরনের অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান সরকারের রাজস্ব ফাঁকি রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা ও বৈধ বাণিজ্যে সহায়তার জন্য গুরুত্বপূর্ণ।(সিআইআইডি) ভবিষ্যতেও চোরাচালান ও অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।