• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৫১:৩৯ (03-Nov-2026)
  • - ৩৩° সে:
অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসাসু’

অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসাসু’

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসাসু’। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ৩ নভেম্বর মঙ্গলবার স্থানীয় সময় ভোর সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টার মধ্যে ১০০ থেকে ১১০ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে ঝড়টি উপকূল অতিক্রম করে, যা দমকা হাওয়াসহ সর্বোচ্চ ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পায়। এক সপ্তাহের ব্যবধানে একই অঞ্চলে আঘাত হানা এটি দ্বিতীয় কোনো সামুদ্রিক দুর্যোগ।অন্ধ্রপ্রদেশ রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক প্রখর জৈন জানিয়েছেন, ঝড়ে কিছু গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়লেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টি উপকূলের দিকে অগ্রসর হওয়ার পূর্বাভাস পেয়ে আগে থেকেই তৎপর হয় স্থানীয় প্রশাসন। ২ নভেম্বর সোমবার থেকেই ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করা হয় এবং রাজ্যটির সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে প্রায় ৩০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা হয়েছে।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু রাজ্য ২টি এই ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।উল্লেখ্য, মাত্র এক সপ্তাহ আগে গত ২৮ অক্টোবর বুধবার অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ অন্ধ্রপ্রদেশে আঘাত হানে, যাতে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছিল।এটিভি/এসটিও