• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৩৪:৪৬ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

২৫ আগস্ট ২০২৪ বিকাল ০৪:০২:১৬

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে মাঠে নামার আগে বাংলাদেশের পরিসংখ্যানের খাতাটা ছিল পুরোই ফাঁকা। ১৩ টেস্টে মুখোমুখি হয়ে মাত্র ১টি ড্র করেছিল বাংলাদেশ। আর বাকি ১২টিতেই হারের তিতো স্বাদ পেতে হয়েছিল টাইগারদের। অবশেষে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের আক্ষেপ ঘুচেছে লাল-সবুজের প্রতিনিধিদের। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে এর আগে ১৩ টেস্টের মধ্যে ১২ বারই হেরেছিল বাংলাদেশ। সেরা সাফল্য ছিল ড্র। পাকিস্তানের বিপক্ষে অধরা সেই জয় অবশেষে ধরা দিয়েছে। সেটাও আবার প্রতিপক্ষের ঘরের মাঠে, ১০ উইকেটের বিশাল ব্যবধানে।

রাওয়ালপিন্ডিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৫৬৫ রান করে বাংলাদেশ, লিড পায় ১১৭ রানের।

আরও পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল

নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। ৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান
মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান
৩ নভেম্বর ২০২৬ দুপুর ০১:১০:০২






মির্জা ফয়সল ও এলিজা জামানের শপথগ্রহণ আজ
মির্জা ফয়সল ও এলিজা জামানের শপথগ্রহণ আজ
৩ নভেম্বর ২০২৬ সকাল ১১:১৯:৩১



রাজধানীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
রাজধানীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
৩ নভেম্বর ২০২৬ সকাল ১০:১১:৫৫