• ঢাকা
  • |
  • সোমবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০১:১৪:০২ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

নির্বাচনে বাধা দিলে প্রতিহত করা হবে: ওবায়দুল কাদের

২৮ এপ্রিল ২০২৩ দুপুর ১২:২৯:২৭

নির্বাচনে বাধা দিলে প্রতিহত করা হবে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক: সুষ্ঠু নির্বাচনকে বানচাল করতে কেউ এলে তাদেরকে প্রতিহত করা হবে। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করব। নির্বাচনে সবাইকে আসতে বলছি,  এমন মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

২৮ এপ্রিল শুক্রবার বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের জন্মদিন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি কখনও দ্রুত, কখনও ধীরগতির আন্দোলন, মানববন্ধন, পদযাত্রা, গণ-অভ্যুত্থান করছে। পাল্টাপাল্টি কোনো কর্মসূচি আমরা করতে যাচ্ছি না। তবে অপরাজনীতি থেকে এদেশের জনগণের জানমাল রক্ষায় আমরা শান্তি সমাবেশ করছি। আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থাকব। জনগণকে শান্তির ডাক জানিয়ে দিতে চাই।

আরও পড়ুন

আসিফকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান, গতবার তো পালায় আসছিল

শেখ জামালের কথা স্মরণ করতে গিয়ে তিনি বলেন, মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা। এ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে একই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ৭৫ সালের ৩ নভেম্বর ও ২০০৪ সালের ২১ আগস্টে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনাগুলো একইসূত্রে গাঁথা বলে দাবি করেন আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, হত্যা, ষড়যন্ত্র, বিশ্বাস ঘাতকতার বদলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব, তাদের পরাজিত করব, পরাভূত করব আমরা।

পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন, দলের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেনসহ অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১৫ নভেম্বর ২০২৬ রাত ১০:০৫:০৫

সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
১৫ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৯:৩১