• ঢাকা
  • |
  • শনিবার ৫ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪১:৪৮ (18-Apr-2026)
  • - ৩৩° সে:

প্রতিবন্ধী নাগরিকদের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান

১৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:৫৪:১২

প্রতিবন্ধী নাগরিকদের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: প্রতিবন্ধী নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৪ ডিসেম্বর শনিবার দুপুর আড়াইটায় আগারগাঁওয়ে এলজিইডি-আরডিইসি ভবন মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের বিভিন্নপ্রান্ত থেকে আসা অন্তত দেড় শতাধিক প্রতিবন্ধী নাগরিক এই মতবিনিময় সভায় অংশ নেন।

Ad
Ad

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন ও ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

Ad

এ ছাড়া আয়োজনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, বিএনপি মিডিয়া সেলের সদস্য ডা. মোস্তফা আজিজ সুমন, বিএনপি মিডিয়া সেলের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফারজানা শারমিন পুতুল, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এম সাঈদ খান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক ফারহান আরিফ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিবন্ধী নাগরিক সংগঠনের পরিষদের (পিএনএসপি) সাধারণ সম্পাদক সালমা মাহবুব (হুইল চেয়ারে বসা প্রতিবন্ধী) এবং আরেকজন সঞ্চালক ইফতেখার মাহবুব (দৃষ্টি প্রতিবন্ধী)।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



তেলের জন্য অপেক্ষার সময় কাটাবেন যেভাবে
তেলের জন্য অপেক্ষার সময় কাটাবেন যেভাবে
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১১:১২

দখলকৃত খাল উদ্ধার করা হবে : এমপি মজিবুর রহমান
দখলকৃত খাল উদ্ধার করা হবে : এমপি মজিবুর রহমান
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:০৮


৫ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
৫ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২৪

সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১১:৪১

রিকশাচালক সুমির মেয়ে হবে ডাক্তার !
রিকশাচালক সুমির মেয়ে হবে ডাক্তার !
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:২০

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
১৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪১:১৪



Follow Us