• ঢাকা
  • |
  • সোমবার ২রা ভাদ্র ১৪৩৩ সকাল ১০:৩৭:০৯ (17-Aug-2026)
  • - ৩৩° সে:

ঢাকাসহ ১৩ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

১৭ আগস্ট ২০২৬ সকাল ০৮:৩৬:১৩

ঢাকাসহ ১৩ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকাসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

১৭ আগস্ট সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৬
পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৬
১৭ আগস্ট ২০২৬ সকাল ০৯:৪৪:২১