• ঢাকা
  • |
  • বুধবার ৮ই আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৩৯:০৭ (23-Sep-2026)
  • - ৩৩° সে:

৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস

২৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:০০:৪০

৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক: দেশের সাত জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ২৩ সেপ্টেম্বর বুধবার দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে এসব ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে দেশের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি এবং অতিভারি বর্ষণও হতে পারে।

এদিকে রংপুর, দিনাজপুর ও সৈয়দপুর জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জাতিসংঘ অধিবেশনের মধ্যে নিউইয়র্কে বোমা আতঙ্ক
জাতিসংঘ অধিবেশনের মধ্যে নিউইয়র্কে বোমা আতঙ্ক
২৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩১:৫৩




আজ রাজধানীর যেসব মার্কেট বন্ধ
আজ রাজধানীর যেসব মার্কেট বন্ধ
২৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৯:৫১


ঢাকায় ‘মেড-ইন-পাকিস্তান’ প্রদর্শনী শুরু
ঢাকায় ‘মেড-ইন-পাকিস্তান’ প্রদর্শনী শুরু
২৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৫:৪৪