• ঢাকা
  • |
  • বুধবার ৯ই আষাঢ় ১৪৩৩ ভোর ০৪:৩৫:১৫ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

সাগরে লঘুচাপ, ৪ জেলায় অতিভারী বৃষ্টির আভাস

৪ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪১:০৭

সাগরে লঘুচাপ, ৪ জেলায় অতিভারী বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপে দেশের ৪ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

৪ নভেম্বর মঙ্গলবার আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর, মিয়ানমার ও বাংলাদেশের উপকূলের কাছে একটি সুস্পষ্ট লঘুচাপ বিরাজ করছে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে মিয়ানমার-বাংলাদেশ উপকূল বরাবর অগ্রসর হতে পারে।

লঘুচাপের প্রভাবে আজ (৪ নভেম্বর) বিকেল ৪টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলার কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি. ২৪ ঘণ্টা) থেকে অতিভারী (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

অতি ভারী বর্ষণের কারণে কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি ও চট্টগ্রাম পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:৪২

ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১২


Follow Us