• ঢাকা
  • |
  • বুধবার ৬ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৩৭:১২ (21-Oct-2026)
  • - ৩৩° সে:

অর্থ আদান-প্রদান করা যাবে হোয়াটসঅ্যাপ দিয়েই

২৯ নভেম্বর ২০২৫ দুপুর ১২:০৪:৩৩

অর্থ আদান-প্রদান করা যাবে হোয়াটসঅ্যাপ দিয়েই

অনলাইন ডেস্ক: মেসেজ পাঠানোর পাশাপাশি এবার টাকা পাঠানোও যাবে হোয়াটসঅ্যাপ থেকে! জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে যুক্ত হয়েছে নতুন সুবিধা- হোয়াটসঅ্যাপ পে।

এই ফিচারটি আপনাকে অন্য কোনো অ্যাপ ছাড়াই সরাসরি হোয়াটসঅ্যাপ থেকেই টাকা পাঠানো ও নেওয়ার সুবিধা দেবে। সহজ ভাষায় বললে, আপনার যে কোনো চেনা মানুষকে মেসেজ করার মতো করেই টাকা পাঠাতে পারবেন।

কীভাবে ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপ পে?
অ্যাকাউন্ট সেটআপ করুন
- প্রথমে হোয়াটসঅ্যাপে ঢুকে ‘Payments’ অপশনে যান

আরও পড়ুন

ছবি-ভিডিও না মুছেই আইফোনের স্টোরেজ খালি করার উপায়

- আপনার ব্যাংক অ্যাকাউন্ট ইউপিআই (UPI) সিস্টেমের মাধ্যমে লিংক করুন

- ইউপিআই আইডি ও পিন সেট করুন

টাকা পাঠানো
- যার কাছে টাকা পাঠাতে চান, তার সঙ্গে চ্যাট খুলুন

আরও পড়ুন

কর ফাঁকিবাজদের চিহ্নিত করতে তৈরি হবে ডিজিটাল প্রোফাইল

- Payment অপশনটি চাপুন

- টাকার পরিমাণ লিখে ইউপিআই পিন দিয়ে কনফার্ম করুন

টাকা গ্রহণ করা
- যিনি টাকা পাবেন, তাকেও হোয়াটসঅ্যাপ পে অ্যাকাউন্ট সেটআপ করে রাখতে হবে

আরও পড়ুন

আশি-নব্বই দশকের ভাইরাল ছবি বানাচ্ছেন? জেনে নিন আড়ালের ঝুঁকিগুলো

- টাকা সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে

নিরাপত্তা কেমন?
হোয়াটসঅ্যাপ পে ব্যবহার করে ইউপিআই পিন, যা শুধু আপনি জানেন। এ ছাড়া পুরো লেনদেনটি এন্ড-টু-এন্ড (End to End) এনক্রিপশন দিয়ে সুরক্ষিত থাকে, যেমনটা আপনার মেসেজে থাকে।

হোয়াটসঅ্যাপের এই সহজ ফিচারটি আপনার দৈনন্দিন লেনদেনকে অনেক মসৃণ করে তুলতে পারে, তাও আবার আপনার সবচেয়ে ব্যবহৃত চ্যাট অ্যাপ থেকেই!

আরও পড়ুন

দেশে মানসম্মত ও সাশ্রয়ী ইন্টারনেট নিশ্চিত করতে হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

এই সুবিধাটি প্রথম চালু হয়েছিল পরীক্ষামূলকভাবে। আর এই সময়ের মধ্যেই এটি ভারতের ১০ কোটিরও বেশি মানুষ ব্যবহার করেছেন। সম্প্রতি ভারতের ন্যাশনাল পেমেন্ট করপোরেশন (NPCI) হোয়াটসঅ্যাপ পে-র ওপর থাকা সীমাবদ্ধতাগুলো তুলে নিয়েছে, ফলে এখন এটি আরও বেশি মানুষের জন্য উন্মুক্ত হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
২১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪৫:৪৭