• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৪৪:৩৫ (02-Oct-2026)
  • - ৩৩° সে:

প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় ব্রাজিল

২ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৫৯:৩৩

প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় পৌঁছেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ১ অক্টোবর বৃহস্পতিবার রাতে কলকাতায় পৌঁছায় কার্লো আনচেলত্তির দল। ৩ অক্টোবর শনিবার সল্টলেক স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও ভারত।

ব্রাজিলের দলটি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছায়। দলের সঙ্গে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র, ব্রুনো গিমারায়েস, মারকুইনহোস, এন্দ্রিকসহ একাধিক তারকা। ভিনিসিয়ুসকে ঘিরে সমর্থকদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস।

অস্ট্রেলিয়া সফর দিয়ে আন্তর্জাতিক বিরতি শুরু করেছে ব্রাজিল। দুই ম্যাচের সিরিজের প্রথমটিতে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারায় তারা। সেই জয়ের ম্যাচে গোল করেন ভান্দারসন, ব্রুনো গিমারায়েস ও ভিনিসিয়ুস জুনিয়র।

তবে ভারতের বিপক্ষে ম্যাচে থাকছেন না ব্রাজিলের তারকা ফরোয়ার্ড রাফিনিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-২ ব্যবধানের জয়ের ম্যাচে ডান উরুতে চোট পাওয়ার পর দল থেকে ছিটকে গেছেন তিনি।

ভারতীয় ফুটবলের জন্য ম্যাচটি ঐতিহাসিক। সিনিয়র পর্যায়ে আন্তর্জাতিক ফুটবলে এই প্রথম ব্রাজিলের মুখোমুখি হবে ভারত। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনও ম্যাচটিকে ভারতীয় ফুটবলের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে উল্লেখ করেছে।

কলকাতায় এরই মধ্যে ম্যাচটি ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ম্যাচের আগে শুক্রবার সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ আনচেলত্তি ও দলের একজন খেলোয়াড় অংশ নেবেন। একই দিন সল্টলেক স্টেডিয়ামে অনুশীলন করবে ব্রাজিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় ব্রাজিল
প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় ব্রাজিল
২ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৫৯:৩৩




আজ জাতীয় উৎপাদনশীলতা দিবস
আজ জাতীয় উৎপাদনশীলতা দিবস
২ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২২:১৪

কালীগঞ্জে কৃষক কার্ড পেলেন ১৪৫১ জন
কালীগঞ্জে কৃষক কার্ড পেলেন ১৪৫১ জন
১ অক্টোবর ২০২৬ রাত ১১:৩৭:২৫