• ঢাকা
  • |
  • শনিবার ১১ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:১০:৪৩ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

সেমিতে ওঠার লড়াইয়ে লিটনদের প্রতিপক্ষ মালয়েশিয়া

২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩৭:৫০

সেমিতে ওঠার লড়াইয়ে লিটনদের প্রতিপক্ষ মালয়েশিয়া

স্পোর্টস ডেস্ক: হংকং নাকি ওমান? এই দুই দলের একটিকে সম্ভাব্য প্রতিপক্ষ ধরে নিয়েই হয়তো সমীকরণ সাজিয়েছিল বাংলাদেশ। তবে র‌্যাঙ্কিংয়ে ওপরে থাকা ওই দুই দলকে টপকে ‘বি’ গ্রুপের সেরা হয়ে গেল মালেয়েশিয়া। তারাই এখন এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার-ফাইনালে লিটন কুমার দাসের দলের প্রতিপক্ষ।

সেমি-ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে চতুর্থ কোয়ার্টার-ফাইনালে আগামী মঙ্গলবার মুখোমুখি হবে এই দুই দল।

মালেয়েশিয়ার কোচের দায়িত্বে আছেন বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর। কিছুদিন আগে বাংলাদেশ সফরে এসে এই দলটি বাংলাদেশ হাই পারফরম্যান্স দল ও অনূর্ধ্ব-২৩ দলের কাছে ৫ ম্যাচের সবকটি হেরে গেছে

আইচির নিশিনে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে হংকংকে ৮ উইকটে উড়িয়ে কাজ অনেকটা এগিয়ে রেখেছিল মালেয়েশিয়া। শনিবার ওমানের বিপক্ষে তাদের ম্যাচটি পণ্ড হয় বৃষ্টিতে। নিশ্চিত হয়ে যায় তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া।

গ্রুপের অন্য ম্যাচে ওমানকে হারিয়ে দ্বিতীয় হয় হংকং। কোয়ার্টার-ফাইনালে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। প্রথম কোয়ার্টার-ফাইনালে সোমবার মুখোমুখি হবে এই দুই দল।

মালেয়েশিয়ার বিপক্ষে প্রত্যাশিত জয়টি পেলে সেমি-ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ পাকিস্তানিরা।

অন্য দুই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান এবং শ্রীলঙ্কা ও নেপাল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







এক ইলিশের দাম ১০ হাজার টাকা
এক ইলিশের দাম ১০ হাজার টাকা
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৬:৩৭