• ঢাকা
  • |
  • বুধবার ৮ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০২:৫৩:৪২ (23-Sep-2026)
  • - ৩৩° সে:

এবার দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হারলো বাংলাদেশের মেয়েরা

২৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:০১:৫৯

এবার দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হারলো বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক: চীন ও মালয়েশিয়ার পর এবার দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হারলো বাংলাদেশ নারী হকি দল। টুর্নামেন্টে এটি বাংলাদেশের টানা তৃতীয় পরাজয়।

২৩ সেপ্টেম্বর বুধবার জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’-র ম্যাচে ম্যাচের শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারেই তিন গোল করে এগিয়ে যায় কোরিয়া। দ্বিতীয় কোয়ার্টারে আরও তিন গোল করে দলটা।

বিরতির পরও বাংলাদেশের রক্ষণে চাপ কমায়নি দক্ষিণ কোরিয়া। তৃতীয় কোয়ার্টারে আরও একবার বাংলাদেশের জালে বল পাঠায় তারা। শেষ কোয়ার্টারেও আসে একটি গোল। শেষ পর্যন্ত ৮-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।

গ্রুপ পর্বে বাংলাদেশের সামনে আরও দুটি ম্যাচ। ২৫ সেপ্টেম্বর কাজাখস্তানের বিপক্ষে এবং ২৭ সেপ্টেম্বর চাইনিজ তাইপের বিপক্ষে খেলবে রিয়ারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
২৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৫:১১



ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৬৫
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৬৫
২৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৪:৩৪


আজ সিঙ্গেল দিবস
আজ সিঙ্গেল দিবস
২৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২১:৫১