স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার ডারউইনে অজিদের বিপক্ষে টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ভেন্যুতে টেস্ট শুরু করেছিল, সেখানে পূর্ণ শক্তির দলকে ৯ উইকেটে হারাল টাইগাররা।
১৬ আগস্ট রোববার ঐতিহাসিক এই জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে পরিবর্তন এসেছে।
এই জয়ে বাংলাদেশ তালিকার চার নম্বরে উঠেছে। তাদের শতকরা পয়েন্ট হার (পিসিটি) ৫৮ দশমিক ৩৩ থেকে বেড়ে ৬৬ দশমিক ৬৭ হয়েছে। ২০২৫-২৭ চক্রে দ্বিতীয় হারের পরও অস্ট্রেলিয়া শীর্ষস্থান ধরে রেখেছে। কিন্তু দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার সঙ্গে ব্যবধান কমে গেছে। অস্ট্রেলিয়ার পিসিটি ৭৭ দশমিক ৭৭, দক্ষিণ আফ্রিকার ৭৫ পয়েন্ট।
নিউজিল্যান্ড ৭২ দশমিক ২২ পিসিটি নিয়ে তিনে। বাংলাদেশ তাদের পরে অবস্থান করছে। ভারত ৪৮ দশমিক ১৫ পিসিটি নিয়ে পঞ্চম স্থানে। বাংলাদেশের সামনে দ্বিতীয় টেস্ট ম্যাচ। সেই ম্যাচ জিতলে শতকরা পয়েন্ট হার বাড়ানোর সুযোগ থাকছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available