• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:০৭:২১ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২৯:৩৫

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: মিরপুর টেস্টে ব্যাটিং ব্যর্থতার খেসারত দিয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

৩১ অক্টোবর শনিবার ম্যাচের চতুর্থ দিনে ১৭০ রানের লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয় সফরকারীরা। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ক্যারিবীয়রা।

ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে ৩৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওপেনার ব্র্যান্ডন কিং। ১১৫ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা। অন্য প্রান্তে কাভেম হজ ২৭ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন।

আরও পড়ুন

এশিয়া কাপ আর্চারি স্টেজ-টু’তে পদকজয়ী তিন জনকে বিমান বন্দরে শুভেচ্ছা

এর আগে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রান করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ২৪৫ রান করলে ২৭ রানের লিড পায় স্বাগতিকরা। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ১৪২ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে সফরকারীদের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৭০ রান।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে নাঈম হাসান সর্বোচ্চ ৫২ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোস্টন চেজ ৫টি এবং জোমেল ওয়ারিকান ৪টি উইকেট নেন।

১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার জন ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিং। উদ্বোধনী জুটিতে ১১২ রান যোগ করেন তারা।

আরও পড়ুন

হাকিমির ঐতিহাসিক হ্যাটট্রিকে পিএসজির ৫-১ গোলের বড় জয়

২১তম ওভারে শরিফুল ইসলামের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন জন ক্যাম্পবেল। ৫৫ বলে ৪৯ রান করেন তিনি। এরপর তেজনারায়ণ চন্দরপলকে ১ রানে ফিরিয়ে দেন হাসান মাহমুদ।

তবে অন্য প্রান্তে অবিচল ছিলেন ব্র্যান্ডন কিং। তার সঙ্গে কাভেম হজের ব্যাটিংয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

এই জয়ে সিরিজে এগিয়ে গেল সফরকারীরা। আগামী ৫ নভেম্বর সিলেটে শুরু হবে দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজে সমতা ফেরাতে ওই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।

আরও পড়ুন

টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর)

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৬:১১




চাকরি হারালেন ৮ পুলিশ কর্মকর্তা
চাকরি হারালেন ৮ পুলিশ কর্মকর্তা
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৯:১২



হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪২:২৩


পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড
পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩১:৩৮