• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে ভাদ্র ১৪৩৩ সকাল ১১:০০:১০ (08-Sep-2026)
  • - ৩৩° সে:

আমিই বিশ্বের সেরা ফুটবলার: এমবাপ্পে

৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১৪:৩০

আমিই বিশ্বের সেরা ফুটবলার: এমবাপ্পে

অনলাইন ডেস্ক: চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসের সুরে নিজের শ্রেষ্ঠত্বের দাবি করলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। নিজেকে বিশ্বের সেরা ফুটবলার বলে মনে করেন জানিয়ে আসন্ন ব্যালন ডি’অর নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমবাপ্পেকে বিশ্বের সেরা ফুটবলার কি না—এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি নিয়ে সবার মতামত ভিন্ন হতে পারে। তবে নিজের অবস্থান নিয়ে তিনি বেশ আত্মবিশ্বাসী।

এমবাপ্পে বলেন, ‘হয়তো মানুষ ভিন্নভাবে চিন্তা করে। তবে আমার মনে হয় না, এটি এমন কোনো বিষয় যা নিয়ে আমাদের বিতর্ক করা প্রয়োজন আছে।’

২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনার কেন্দ্রে ছিলেন এমবাপ্পে। টুর্নামেন্টে ১০ গোল করে তিনি জেতেন গোল্ডেন বুট। একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নেন ফরাসি এই তারকা। বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা এখন ২২।

এবারের পারফরম্যান্সের ধারাবাহিকতায় ব্যক্তিগত মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর জয়েরও স্বপ্ন দেখছেন এমবাপ্পে। তবে এই পুরস্কারে এখন পর্যন্ত তার সর্বোচ্চ অর্জন ২০২৩ সালে তৃতীয় স্থান পাওয়া। সে সময় তিনি প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) খেলোয়াড় ছিলেন।

রিয়াল মাদ্রিদের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি জাতীয় দলের হয়েও ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এবার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এমবাপ্পে অন্যতম শক্তিশালী দাবিদার হয়ে উঠবেন বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইয়েমেনে কারাগারে সৌদি বিমান হামলা, নিহত ৭
ইয়েমেনে কারাগারে সৌদি বিমান হামলা, নিহত ৭
৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪২:১৬


আমিই বিশ্বের সেরা ফুটবলার: এমবাপ্পে
আমিই বিশ্বের সেরা ফুটবলার: এমবাপ্পে
৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১৪:৩০

দেশের বাজারে আজকে স্বর্ণের দাম
দেশের বাজারে আজকে স্বর্ণের দাম
৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০৩:৫৯




আবারও বাড়ল সিগারেটের দাম
আবারও বাড়ল সিগারেটের দাম
৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫৫:২৪