• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০২:১৭:৩৯ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

মেসির গোলেও কাটলো না দুর্দশা, টরন্টোর কাছে ২-১ গোলের হার মিয়ামির

২৩ আগস্ট ২০২৬ সকাল ১০:২৩:৫০

মেসির গোলেও কাটলো না দুর্দশা, টরন্টোর কাছে ২-১ গোলের হার মিয়ামির

স্পোর্টস ডেস্ক: টরোন্টো এফসির কাছে ২-১ গোলে হেরে মেজর লিগ সকারে (এমএলএস) নিজেদের ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারল না ইন্টার মিয়ামি। এই ম্যাচে হারের মধ্য দিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন রইল দ্য হেরনসরা।

২৩ আগস্ট রোববার বাংলাদেশ সময় ভোরে মিয়ামির ন্যু স্টেডিয়ামে 'ইউনিসেফ নাইট'-এর ম্যাচে টরোন্টো এফসির মুখোমুখি হয় লিওনেল মেসির দল।

এই ম্যাচে চোট কাটিয়ে এ ম্যাচে একাদশে ফেরেন জার্মান বেরতেরামে। তবে মিয়ামির ছন্দহীন আক্রমণভাগে তার ফেরা খুব একটা প্রভাব ফেলতে পারেনি।

আরও পড়ুন

মেসির ইন্টার মায়ামিকে ৩-০ তে উড়িয়ে দিলো কলম্বাস

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে শারীরিক লড়াই ও ফাউলের প্রবণতা দেখা যায়। শুরুর দিকে টরোন্টো কিছুটা চাপ সৃষ্টি করলেও প্রথমার্ধের সবচেয়ে সহজ সুযোগটি পেয়েছিল মিয়ামিই। গোলরক্ষককে একা পেয়েও অবিশ্বাস্যভাবে বল পোস্টের বাইরে মারেন অভিজ্ঞ উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। ফলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মরিয়া হয়ে খেলতে থাকে মিয়ামি। বেরতেরামের একটি প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে এরপরেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় টরোন্টো।

মিয়ামি ডিফেন্স বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে চমৎকার এক বাঁ পায়ের শটে টরোন্টোকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন জোশ সার্জেন্ট। এই ধাক্কা সামলে ওঠার আগেই ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। ডেইন সেন্ট ক্লেয়ারকে পরাস্ত করে বল জালে জড়ান ডেরিক এতিয়েন জুনিয়র (২-০)।

আরও পড়ুন

রেকর্ড গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি

৮০ মিনিট পর্যন্ত অন-টার্গেটে মাত্র একটি শট রাখা মিয়ামির হয়ে ত্রাতা হওয়ার চেষ্টা করেন লিওনেল মেসি। ম্যাচের শেষ দিকে রদ্রিগো ডি পলের দারুণ এক থ্রু পাস থেকে বাঁ পায়ের নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান ২-১ করেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

মেসির গোলে স্টেডিয়ামে প্রাণ ফিরলেও এবং যোগ করা ৮ মিনিটে অলআউট আক্রমণ চালিয়েও সমতাসূচক গোলটি আদায় করতে পারেনি মিয়ামি।শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে মিয়ামি। টানা পাঁচ ম্যাচে জয়হীন থাকার মধ্যে চারটিতেই হেরেছে দলটি। এই সময়ে প্রতি ম্যাচে গড়ে ২ দশমিক ৪ গোল করে হজম করেছে তারা।

আগামী ২৯ আগস্ট সিএফ মন্ট্রিয়লের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে ইন্টার মিয়ামি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মেডিকেলে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
মেডিকেলে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
২২ নভেম্বর ২০২৬ দুপুর ০২:০২:০৯




যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেফতার
যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেফতার
২২ নভেম্বর ২০২৬ দুপুর ০১:০০:৫৩

আইএফআইসি ব্যাংকে নিয়োগ
আইএফআইসি ব্যাংকে নিয়োগ
২২ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৩:২২