স্পোর্টস ডেস্ক: আসন্ন এশিয়ান গেমসের নারী ফুটবল ইভেন্টে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার।
২৩ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত ড্রয়ে ১২ দলের প্রতিযোগিতায় বাংলাদেশকে রাখা হয়েছে ‘সি’ গ্রুপে।
এশিয়ান গেমসের নারী ফুটবলে উত্তর কোরিয়া অন্যতম সফল দল। তারা তিনবার স্বর্ণপদক জিতেছে। একই সংখ্যক স্বর্ণ রয়েছে জাপান ও চীনের ঝুলিতেও। ফলে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা।
এর আগে ২০২২ সালে চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে প্রথমবারের মতো অংশ নেয় বাংলাদেশ নারী ফুটবল দল। তবে সেই আসরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয় তাদের। তিন ম্যাচে কোনো জয় পায়নি বাংলাদেশ। একটি ম্যাচ ড্র করে এবং বাকি দুটি ম্যাচে হেরে যায়।
হাংজু এশিয়ান গেমসে প্রথম ম্যাচে জাপানের কাছে ৮-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে ৬-১ গোলে পরাজিত হয় বাংলাদেশ। শেষ ম্যাচে নেপালের বিপক্ষে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র করে সাবিনা খাতুনরা।
আগামী ১ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়ায় শুরু হবে এশিয়ান গেমসের ২০তম আসর। সেখানে কঠিন গ্রুপে ভালো পারফরম্যান্সের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available