• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৩শে আষাঢ় ১৪৩৩ রাত ০৮:১২:৫০ (07-Jul-2026)
  • - ৩৩° সে:

না ফেরার দেশে আফগানিস্তানের সাবেক ক্রিকেটার শাপুর জাদরান

৭ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:২৮:৪৩

না ফেরার দেশে আফগানিস্তানের সাবেক ক্রিকেটার শাপুর জাদরান

স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিন বিরল এক রোগে ভোগার পর মারা গেছেন আফগানিস্তানের সাবেক ক্রিকেটার শাপুর জাদরান।

৭ জুলাই মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টস্টার জানিয়েছে, শাপুর জাদরান হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ) নামে একটি বিরল ও জটিল রোগে আক্রান্ত ছিলেন। রোগটি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং অতিরিক্ত প্রদাহের কারণে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের কার্যকারিতা ব্যাহত হতে পারে।

গত কয়েক মাস ধরে ভারতের দিল্লি-এনসিআর অঞ্চলের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। গত বছরের অক্টোবরে প্রথম অসুস্থ হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়া হয়। প্রথম দফার চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও প্রায় ২০ দিন পর আবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

শাপুরের অসুস্থতার সময় তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের কয়েকজন ক্রিকেটার। তারা তার দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনাও করেছিলেন। তবে শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমান এই সাবেক পেসার।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এক শোকবার্তায় এসিবি জানায়, ‘পুরো ক্যারিয়ারজুড়ে শাপুর আফগানিস্তান ক্রিকেটকে সম্মান, সাহস ও গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করেছেন। তার অবদান ও অর্জন আফগানিস্তান ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতীয় দলের প্রতি তার নিবেদন কখনোই ভোলা যাবে না।’

বোর্ড আরও জানায়, মাঠের সাফল্যের বাইরেও শাপুর জাদরান অসংখ্য তরুণ আফগান ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীর অনুপ্রেরণার উৎস ছিলেন। তার লড়াকু মানসিকতা, দৃঢ়তা এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা ভবিষ্যৎ প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে এবং আফগানিস্তান ক্রিকেটের অগ্রযাত্রায় বিশ্বাস রাখতে অনুপ্রাণিত করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পটুয়াখালীতে বজ্রপাতে ৪ গরুর মৃত্যু
পটুয়াখালীতে বজ্রপাতে ৪ গরুর মৃত্যু
৭ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৪২:২৫




আরও কমল জেট ফুয়েলের দাম
আরও কমল জেট ফুয়েলের দাম
৭ জুলাই ২০২৬ বিকাল ০৫:২১:০৩


Follow Us