• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ০৮:৩২:২৪ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

মারা গেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত জিমন্যাস্ট খুরশিদা

৫ মে ২০২৬ দুপুর ১২:১২:১৯

মারা গেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত জিমন্যাস্ট খুরশিদা

স্পোর্টস ডেস্ক: জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক জিমন্যাস্ট খুরশিদা আক্তার খুশি আর নেই।

৪ মে সোমবার দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভোগার পর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

৫ মে মঙ্গলবার বাদ জোহর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সত্তর ও আশির দশকে জিমন্যাস্টিক্সের মতো চ্যালেঞ্জিং খেলায় অংশ নিয়ে খুরশিদা আক্তার খুশি দেশের ক্রীড়াঙ্গনে অনন্য অবস্থান তৈরি করেছিলেন। নারী হিসেবে এ খেলায় তার অংশগ্রহণ সে সময় বিশেষভাবে প্রশংসিত হয়। ১৯৭৭ সালের ২০ জুলাই দেশের প্রথম ক্রীড়া পত্রিকার প্রচ্ছদে স্থান পাওয়াও ছিল তার উল্লেখযোগ্য অর্জন।

জিমন্যাস্টিক্সে খ্যাতি অর্জনের পাশাপাশি তিনি জাতীয় পর্যায়ে জুডো চ্যাম্পিয়ন হিসেবেও সাফল্য দেখান। যদিও দুটি খেলায় একসঙ্গে সম্পৃক্ত ছিলেন, পরবর্তীতে জিমন্যাস্টিক্সকেই পেশা হিসেবে বেছে নেন।

খেলোয়াড়ি জীবন শেষে তিনি কোচ হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদে যোগ দেন এবং দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us