• ঢাকা
  • |
  • রবিবার ৩রা ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:২৯:৩৫ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

বার্সেলোনাকে টপকে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ

১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৯:০৪

বার্সেলোনাকে টপকে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক: লা লিগার শিরোপা দৌড়ে গুরুত্বপূর্ণ এক লড়াইয়ে ঘরের মাঠে শক্ত অবস্থান জানান দিল রিয়াল মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদ–কে ৪-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে লস ব্লাঙ্কোসরা।

Ad

১৪ ফেব্রুয়ারি শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় স্বাগতিকরা। পঞ্চম মিনিটেই এগিয়ে যায় রিয়াল। ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের দারুণ ক্রস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন গার্সিয়া। বলের গতিপথ সামান্য বদলে দিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

Ad
Ad

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে পেনাল্টি থেকে সমতায় ফেরে সোসিয়েদাদ। ডি-বক্সে ফাউলের শিকার হলে স্পট কিক থেকে গোল করেন মিকেল ওইয়ারসাবাল। তবে সমতা বেশিক্ষণ টিকতে দেয়নি রিয়াল। পাল্টা আক্রমণে পেনাল্টি আদায় করে নেন ভিনিসিয়ুস জুনিয়র এবং স্পট কিক থেকে দলকে আবারও এগিয়ে দেন তিনি।

৩১তম মিনিটে ব্যবধান আরও বাড়ান ফেদে ভালভের্দে। বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে জড়িয়ে সোসিয়েদাদের রক্ষণভাগকে হতভম্ব করে দেন উরুগুইয়ান মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার পেনাল্টি পায় রিয়াল। ফাউলের শিকার হন ভিনিসিয়ুস, আর স্পট কিক থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন এই ব্রাজিলিয়ান তারকা।

এরপরও কয়েকটি সুযোগ তৈরি হয় দুই দলেরই। রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া দারুণ দুটি সেভ করে দলকে স্বস্তিতে রাখেন। শেষ দিকে উভয় দলই একটি করে গোল করলেও অফসাইডের কারণে সেগুলো বাতিল হয়। ফলে ৪-১ ব্যবধানেই নিশ্চিত হয় রিয়ালের জয়।

এই জয়ে ২৬ ম্যাচ শেষে রিয়ালের সংগ্রহ দাঁড়ায় ৬০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৫৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। শিরোপা দৌড়ে তাই জমে উঠেছে লা লিগার লড়াই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দিনমজুর নিহত
রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দিনমজুর নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০৫:২৮


কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৫৬:৩২


গাজীপুর–১ আসনে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
গাজীপুর–১ আসনে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৫১:০৮



নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামায়াত আমির
নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামায়াত আমির
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:২৩:০৫


Follow Us