• ঢাকা
  • |
  • শনিবার ২রা ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:২৭:১৩ (14-Feb-2026)
  • - ৩৩° সে:

সুপার এইট নিশ্চিতের লক্ষ্যে মাঠে নামছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা

১৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০১:১৪

সুপার এইট নিশ্চিতের লক্ষ্যে মাঠে নামছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক: ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ২ ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে সুপার এইটের দ্বারপ্রান্তে তারা। আর এক ম্যাচ জিতলেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত হবে তাদের। এমন সমীকরণ নিয়ে আহমেদাবাদে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

Ad

আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটের জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করে নিউজিল্যান্ড। পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটের পথে এগিয়ে যায় ব্ল্যাক-ক্যাপসরা।

Ad
Ad

নিউজিল্যান্ডের মত নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকাও। কানাডার বিপক্ষে ৫৭ রানের জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর আফগানিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় পায় প্রোটিয়ারা।

ডাবল সুপার ওভারের ম্যাচ জিতে পূর্ণ ২ পয়েন্ট নিয়ে সুপার এইটের দ্বারপ্রান্তে পৌঁছে যায় গত আসরের রানার্স-আপ দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৮৭ রান করে প্রোটিয়ারা। জবাবে ১৮৭ রানে অলআউট হয় আফগানরা। এতে ম্যাচটি সুপার ওভারে গড়ায়।

সুপার ওভারে প্রথম ব্যাট করে বিনা উইকেটে ১৭ রান করে আফগানিস্তান। জবাবে ১ উইকেটে ১৭ রান তুলে সুপার ওভার টাই করে দক্ষিণ আফ্রিকা। ফলে ম্যাচটি দ্বিতীয় সুপার ওভারে গড়ায়। সেখানে প্রথমে ব্যাট করে বিনা উইকেটে ২৩ রান তুলে দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তান ২ উইকেটে ১৯ রান তুললে রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়ারা।

আফগানিস্তানের বিপক্ষে পাওয়া জয় দক্ষিণ আফ্রিকার মনোবল চাঙ্গা করেছে বলে জানান দলের অধিনায়ক এইডেন মার্করাম। তিনি বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে জয় নিয়ে আমরা এখনও পুলকিত। এমন জয় যেকোনো দলকে আত্মবিশ্বাসী করবে। আমার দলের মনোবল চাঙ্গা রয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো খেলতে উচ্ছ্বসিত ছেলেরা। সুপার এইট নিশ্চিত করতেই আমরা মাঠে নামব।’

জয়ের ধারা অব্যাহত রেখে সুপার এইট নিশ্চিত করতে চান নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। তিনি বলেন, ‘প্রথম দুই ম্যাচে আমরা দল হিসেবে খেলেছি। পরের ম্যাচেও পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই এবং তৃতীয় জয় দিয়ে পরের রাউন্ড নিশ্চিত করার লক্ষ্য আমাদের।’

নিউজিল্যান্ড দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট, ইশ সোধি, কাইল জেমিসন।

দক্ষিণ আফ্রিকা দল : এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, জেসন স্মিথ, ডনোভান ফেরেইরা, টনি ডি জর্জি, জর্জ লিন্ডে, মার্কো জানসেন, করবিন বশ, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, এনরিখ নর্কিয়া ও কোয়েনা মাফাকা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






জামালপুর-১ আসনে ৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
জামালপুর-১ আসনে ৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
১৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩৬:২৩

রাঙ্গুনিয়ায় ইটভাটায় দুর্বৃত্তের আগুন
রাঙ্গুনিয়ায় ইটভাটায় দুর্বৃত্তের আগুন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩২:০৫





Follow Us