• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:০১:৫৮ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘জেডএফসি ২: প্রাইড অব বাংলাদেশ’

১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১৮:৪৯

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘জেডএফসি ২: প্রাইড অব বাংলাদেশ’

ডেস্ক রিপোর্ট: রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কমব্যাট স্পোর্টস প্রতিযোগিতা ‘জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপ’-এর দ্বিতীয় আসর ‘জেডএফসি ২: প্রাইড অব বাংলাদেশ’।

তানভীর বসুন্ধরা গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মুয়ে থাই, বক্সিং, মিক্সড মার্শাল আর্টস এবং প্রথমবারের মতো বেয়ার-নাকল বক্সিংয়ের বাউট অনুষ্ঠিত হয়। দর্শক গ্যালারিতে বসে প্রতিযোগিতা উপভোগ করেন তানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এবং সানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমিল আহমেদ সোবহান।

প্রতিযোগিতায় পাঁচটি মূল শিরোপাসহ একাধিক বাউটে আন্তর্জাতিক অঙ্গনে অভিজ্ঞ ফাইটারদের মুখোমুখি হন বাংলাদেশের তরুণ ও উদীয়মান অ্যাথলেটরা।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত বেয়ার-নাকল বক্সিং। গ্লাভস ছাড়া তিন রাউন্ডের এই বাউটে যুক্তরাষ্ট্রের উইল চপের মুখোমুখি হন ইরানের মোস্তফা আশৌরি। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে জয় পান উইল চপ।

এ ছাড়া জেডএফসি মুয়ে থাই চ্যাম্পিয়নশিপে মালয়েশিয়ার এরওয়ান্ডি কালাইকে হারিয়ে শিরোপা জেতেন বাংলাদেশের মুহাম্মদ রাশেদ। আন্তর্জাতিক বাউটে ফিলিপাইনের ফিলিপাস রাঙ্গাকে পরাজিত করেন বাংলাদেশের মনজুর আলম।

ডব্লিউএমও এশিয়া মুয়ে থাই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মসজিদুল রেজা ওমিও থাইল্যান্ডের থানাপাত তিথামের বিপক্ষে জয় পান। জেডএফসি বক্সিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সুরা কৃষ্ণ চাকমা ইন্দোনেশিয়ার কুন্দিমাংকে হারিয়ে বিজয়ী হন। অন্যদিকে বাংলাদেশের সিরাজুল রাব্বিকে পরাজিত করেন সিঙ্গাপুরের শন রাফায়েল সানি।

খেলার পাশাপাশি তারকাদের উপস্থিতিও আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলে। দর্শকদের উৎসাহ দিতে গ্যালারিতে উপস্থিত ছিলেন জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অভিনয়শিল্পী জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষি আলম, মুসাফির সাঈদ বাচ্চু এবং পরিচালক কাজল আরেফিন অমি।

এ ছাড়া অভিনেত্রী তাসনিয়া ফারিণ, সংগীতশিল্পী জেফার রহমান, উপস্থাপক রাফসান শাবাবসহ বিভিন্ন অঙ্গনের পরিচিত মুখ ও সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় ব্যক্তিরাও উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন।

চলতি বছরের এপ্রিলে ‘জেডএফসি ১: দ্য টেকওভার’ আয়োজনের পর দ্বিতীয় আসরের মধ্য দিয়ে দেশে কমব্যাট স্পোর্টসের আন্তর্জাতিক আয়োজনের ধারাবাহিকতা আরও বিস্তৃত হলো। আয়োজকদের মতে, এ ধরনের প্রতিযোগিতা দেশের ফাইটারদের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি পেশাদার পর্যায়ে নিজেদের তুলে ধরার সুযোগ তৈরি করছে।

বসুন্ধরা স্পোর্টস সিটিকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের কমব্যাট স্পোর্টস আয়োজনের মাধ্যমে বাংলাদেশের তরুণ অ্যাথলেটদের বিশ্বমঞ্চে তুলে ধরার একটি নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে বলেও মনে করছেন আয়োজকরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাড়ল সোনার দাম
বাড়ল সোনার দাম
১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫৩:০৮

এলএলবি পরীক্ষার ফি কমাল জাতীয় বিশ্ববিদ্যালয়
এলএলবি পরীক্ষার ফি কমাল জাতীয় বিশ্ববিদ্যালয়
১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৮:৫৩

ক্যামেরার আওতায় আসছে পর্যটন শহর রাঙামাটি
ক্যামেরার আওতায় আসছে পর্যটন শহর রাঙামাটি
১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২২:৫৫


যেকোনো সময় এক দফা দাবি আসতে পারে: জামায়াত আমির
যেকোনো সময় এক দফা দাবি আসতে পারে: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৪:৩২