• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ১১:২৫:২৪ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

শততম টেস্টে সেঞ্চুরি, ইতিহাসের পাতায় মুশফিক

২০ নভেম্বর ২০২৫ সকাল ১১:২১:২৪

শততম টেস্টে সেঞ্চুরি, ইতিহাসের পাতায় মুশফিক

স্পোর্টস ডেস্ক: নিজের শততম টেস্ট ম্যাচটি সেঞ্চুরিতে রাঙালেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলছেন মুশফিক। আর এই গৌরবময় অধ্যায়ে বিশ্বের ১১তম ব্যাটার হিসেবে তিন অংক স্পর্শ করে ইতিহাসে নাম লেখালেন মুশি।

টেস্ট ক্রিকেটের দেড়শ’ বছরের ইতিহাসে মুশফিকসহ এখন পর্যন্ত মাত্র ৮৪ জন ক্রিকেটার শততম টেস্ট খেলার গৌরব অর্জন করেছেন। তার মধ্যে ১০ জন ব্যাটার তিন অংক স্পর্শ করার সুযোগ পেয়েছেন। এবার ১১তম ব্যাটার হিসেবে তিন অংক স্পর্শ করলেন মুশফিকুর রহিম।

তাই তো মুশফিক বন্দনায় মজেছেন ক্রিকেট বিশ্ব।

আরও পড়ুন

এক দিনে বাংলাদেশের দুই জয়

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে দ্বিতীয় ওভারের তৃতীয় বলে কাঙ্ক্ষিত মাইলফলকে পৌঁছে যান মুশফিকুর রহিম। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেলো মুশির নাম।

টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে এর আগে শততম টেস্টে শতরানের কৃতিত্ব রয়েছে মাত্র ১০ জন ব্যাটারের। তারা হলেন- কলিন ক্রাউড্রে, জাভেদ মিয়াদাঁদ, গর্ডন গ্রিনিজ, অ্যালেক স্টুয়ার্ট, রিকি পন্টিং, ইনজামাম-উল হক, জো রুট, গ্রায়েম স্মিথ, হাশিম আমলা, ডেভিড ওয়ার্নারের।

প্রথম বাংলাদেশি হিসেবে এমন কীর্তি গড়ার পর অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি তার ইনিংস। ৯৮.১ ওভারেই বামহাতি স্পিনার হামফ্রিজের ঘূর্ণিতে ১০৬ রানে কাটা পড়েন মুশফিক। এটি ছিল তার ১৩তম সেঞ্চুরি। তার ২১৪ বলের ইনিংসে ছিল ৫টি চার। তাতে ভেঙেছে লিটন-মুশফিকের ১০৮ রানের পঞ্চম উইকেট জুটি।

আরও পড়ুন

সাদমানের সেঞ্চুরির অপেক্ষা, বাংলাদেশের সংগ্রহ ২১৩/৩

২০ বছর আগে ক্রিকেট তীর্থ লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন মুশফিকুর রহিম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬