• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৯:০৬ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ঋতুপর্ণা চাকমা

১ আগস্ট ২০২৫ দুপুর ১২:২৩:৪৯

এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ঋতুপর্ণা চাকমা

ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়ার নারী ফুটবল লিগে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের ঋতুপর্না চাকমা। এ তথ্য নিশ্চিত করেছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। তবে, এশিয়া ও ইউরোপের বেশ ক’টি দেশের ক্লাবের সঙ্গে নারীদের খেলা নিয়েও আলোচনা করছে ফুটবল ফেডারেশন।

ঋতুপর্ণা-আফঈদারা টানা দুই বার দক্ষিণ এশিয়ার সেরা। ফলে বিশ্ব ফুটবল মার্কেটে বাড়ছে তাদের ডিমান্ড। সেই ধারাবাহিকতায় এবার অস্ট্রেলিয়ান লিগ থেকে বাংলাদেশের একজন ফুটবলারকে নেয়ার প্রস্তাব আসলো বাফুফের কাছে। তিনি বাংলাদেশ নারী দলের প্রাণ ভোমরা ঋতুপর্ণা চাকমা।

বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, অস্ট্রেলিয়ার লিগের এজেন্ট ঋতুপর্ণাকে তাদের লিগে খেলানোর বিষয়ে যোগাযোগ করেছে। কিন্তু এটা সফল হতে অনেক যদি-কিন্তু আছে। ইউরোপ ও এশিয়ার অনেক ক্লাবে আমাদের দেশের মেয়েদের আগামী বছর দেখা যাবে।

আরও পড়ুন

৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরছেন রোনালদিনহো

অস্ট্রেলিয়ান যে ক্লাব থেকে খেলার প্রস্তাব পেয়েছেন ঋতুপর্ণা, সেটির নাম গোপন রেখেছে বাফুফে। তবে সেটি অস্ট্রেলিয়ার ন্যাশনাল প্রিমিয়ার লিগ উইমেনসের একটি ক্লাব। যারা খেলে সে দেশের নারী ফুটবলের তৃতীয় টায়ারে। এশিয়ান কাপ আগামী বছর মার্চে হবে অস্ট্রেলিয়াতেই। সেই দেশের কোনো ক্লাবে খেলার চেয়ে ভালো আর কী হতে পারে।

উল্লেখ্য, বর্তমানে ভুটান লিগে পারো এফসির হয়ে খেলছেন দেশের নারী ফুটবলের পোস্টার গার্ল ঋতুপর্ণা চাকমা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






প্রবীণ সাংবাদিক শফিকুর রহমান ইন্তেকাল করেছেন
প্রবীণ সাংবাদিক শফিকুর রহমান ইন্তেকাল করেছেন
২৪ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৬:৪৪




নতুন সেতু পেরিয়ে চীন সফরে কিম জং উন
নতুন সেতু পেরিয়ে চীন সফরে কিম জং উন
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২৬:২৫