• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১১:৫২:২০ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

বৃষ্টিতে আবাহনী বনাম মোহামেডান ম্যাচ ১-১ ড্র, তারকাদের মিলনমেলা

১৯ নভেম্বর ২০২৬ রাত ১০:২১:৫৬

বৃষ্টিতে আবাহনী বনাম মোহামেডান ম্যাচ ১-১ ড্র, তারকাদের মিলনমেলা
ছবি: ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক: রাজনৈতিক কারণে দেশের কোনো ক্রীড়া ক্লাব যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দ্রুত আবাহনী স্পোর্টস কমপ্লেক্সের কাজ বাস্তবায়নেরও আশ্বাস দিয়েছেন তিনি। একই সঙ্গে দেশের প্রতিটি ক্লাবে নিজস্ব একাডেমি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষের প্রতি।

আবাহনী ও মোহামেডানের সাবেক তারকা ফুটবলারদের মিলনমেলায় দুই দলের প্রীতি ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। বৃষ্টিবাধা উপেক্ষা করে অনুষ্ঠিত ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে।

প্রতিকূল আবহাওয়া, আকাশজুড়ে বৃষ্টি—কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি দেশের ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানের সাবেক তারকাদের মিলনমেলায়। দীর্ঘদিনের স্মৃতি, বন্ধুত্ব আর ফুটবলের প্রতি ভালোবাসায় একত্রিত হন দুই দলের সাবেক তারকা ফুটবলাররা।

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটে হারল বাংলাদেশ

শুরুতেই ফুল দিয়ে একে অপরকে বরণ করে নেন দুই দলের খেলোয়াড়রা। এরপর বৃষ্টির মধ্যেই মাঠে নামেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, রুম্মান ওয়ালি বিন সাব্বির, মাকসুদুল আলম বুলবুল, আলফাজ আহমেদসহ দেশের সাবেক তারকা ফুটবলাররা।

মাঠে নেমেই পুরোনো ছন্দের ঝলক দেখান সাবেক তারকারা। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই মোহামেডানের জালে বল জড়িয়ে আবাহনীকে এগিয়ে দেন আক্রমণভাগের তারকা মাকসুদুল আলম বুলবুল।

তবে পিছিয়ে থেকেও লড়াইয়ে ফেরে সাদা-কালো শিবির। আবাহনীর লিড ভেঙে মোহামেডানকে সমতায় ফেরান আলফাজ আহমেদ। এরপর দুই দলের খেলোয়াড়দের দৃষ্টিনন্দন ফুটবল নৈপুণ্যে জমে ওঠে ম্যাচ।

আরও পড়ুন

টিভিতে আজকের খেলা (১৯ নভেম্বর ২০২৬)

দুই দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকেরও। খেলোয়াড়ি জীবনে আবাহনী ও মোহামেডান—দুই ক্লাবের সঙ্গেই সম্পৃক্ত থাকায় ম্যাচের দুই অর্ধে দুই দলের জার্সিতে মাঠে খেলেন তিনি। এক অর্ধে সাদা-কালো, অন্য অর্ধে আকাশি-নীল জার্সিতে দেখা যায় তাকে।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় শেষ হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই প্রীতি ম্যাচ। তবে ফলাফলের চেয়ে বড় হয়ে ওঠে দুই দলের সাবেক তারকাদের পুনর্মিলন ও ফুটবলের প্রতি তাদের ভালোবাসা।

খেলা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশের ক্রীড়াঙ্গনে ক্লাবগুলোর স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আরও পড়ুন

লিটনের বিশ্বরেকর্ড, ১৫৭ রানের লিড নিয়ে থামল সাউথ আফ্রিকা

তিনি জানান, রাজনৈতিক কারণে দেশের কোনো ক্রীড়া ক্লাব যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে। পাশাপাশি দ্রুত আবাহনী স্পোর্টস কমপ্লেক্সের কাজ বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।

দেশের ফুটবলের দীর্ঘমেয়াদি উন্নয়নে প্রতিটি ক্লাবে নিজস্ব একাডেমি গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। এ বিষয়ে ক্লাব কর্তৃপক্ষকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাবেন বলে জানান তিনি।

দেশের ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা, নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরি এবং ক্লাব পর্যায়ে অবকাঠামোগত উন্নয়নে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের সাবেক তারকাদের এই মিলনমেলা তাই শুধু একটি প্রীতি ম্যাচ নয়, বরং দেশের ফুটবলের ঐতিহ্য ও সৌহার্দ্যেরও এক অনন্য উদাহরণ।

আরও পড়ুন

উয়েফা নেশনস লিগ: কোয়ার্টার ফাইনালে পর্তুগাল-নরওয়ে

এটিভি/ আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা
জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা
১৯ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৪:০৬