• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১০ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:৪৩:৪০ (23-Apr-2026)
  • - ৩৩° সে:

সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

২৩ এপ্রিল ২০২৬ সকাল ১১:১৯:৫৬

সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আজ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচেও টস ভাগ্য ফিরেছে নিউজিল্যান্ডের পক্ষে।

তবে আগের দুই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও এবার আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কিউইরা। একাদশে এসেছে একটি পরিবর্তন। ব্লেয়ার টিকনারের জায়গায় সুযোগ পেয়েছেন বেন লিস্টার।

Ad
Ad

বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে খুশি তিনি। বাংলাদেশের একাদশে পরিবর্তন এসেছে ২টি। একাদশে নেই তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন। তাদের জায়গায় নেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমান ও তানভীর ইসলামকে। মুস্তাফিজ চোটের কারণে আগের দুই ম্যাচে খেলতে পারেননি।

Ad

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us