• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে আশ্বিন ১৪৩৩ রাত ০৮:৫৩:২২ (14-Oct-2026)
  • - ৩৩° সে:

নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন ১৬ লাখেরও বেশি: আমিনুল হক

১৪ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:১৮

নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন ১৬ লাখেরও বেশি: আমিনুল হক

অনলাইন ডেস্ক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছেন।

১৪ অক্টোবর বুধবার জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) ক্রীড়া সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই তথ্য জানান তিনি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমাদের এরই মধ্যে অনলাইনে ১৬ লাখ ২৩ হাজার নিবন্ধন করেছে। সেখানে ৯ লাখের বেশি কিশোর। কিশোরী ৬ লাখের বেশি। শতকরা হিসেব করে দেখেছি ৫০ শতাংশ আমাদের কিশোর। আর অংশগ্রহণ করছে ৪২ শতাংশ মেয়ে। বাংলাদেশের আগামী ক্রীড়াঙ্গনে মেয়েদের যে অংশগ্রহণ, তা দেখে আরও অনেকে উৎসাহিত হবেন। তাদের ঘরের মেয়েরাও যে পারে, তাদেরও হাত ধরে যে বাংলাদেশ এগিয়ে যেতে পারে, সেই আশার আলো সেসব পরিবার দেখতে পায়।

এদিকে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন থেকে দল গঠনে প্রায় ১৪ লাখ শিক্ষার্থী প্রয়োজন বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

আমিনুল হকের মতে, ফুটবল, ক্রিকেটসহ ১০ ইভেন্টে প্রয়োজন ১৪ লাখ খেলোয়াড়। ক্রীড়াবিদ বাছাইয়ে ইতোমধ্যেই ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

আগামী ৫ নভেম্বর নতুন কুঁড়ি সিজন-২ এর উদ্বোধন করা হবে। এদিন খুলনা থেকে একযোগে ৫০৩টি উপজেলায় প্রজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন বলে জানিয়েছেন আমিনুল।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, প্রথমবার যে ৩০৬ ক্রীড়াবিদ পেয়েছি, তাদের নিয়ে আমাদের এরই মধ্যে বিকেএসপিতে ৪০ দিনের একটি প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে। যেসব ক্রীড়াবিদকে ফাইনাল রাউন্ডে পুরস্কৃত করেছিলাম, তাদের ৪০ দিনের অনুশীলন সেশনের মধ্য থেকে আমরা বা আমাদের যারা বিকেএসপির কোচ, প্রতিপক্ষ যাঁরা রয়েছেন, তাঁদের মাধ্যমে ১০ ইভেন্টের কার্যক্রম শুরু করতে যাচ্ছি।

উল্লেখ্য, নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের ৮টি ইভেন্টে ১ লাখ ৬৮ হাজার ক্রীড়াবিদ নিবন্ধন করেছিল। তবে এবার দুটি ইভেন্ট বাড়িয়ে ১০টি করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ