• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা চৈত্র ১৪৩২ সকাল ১০:৪৮:৩১ (18-Mar-2026)
  • - ৩৩° সে:

নিজের আচরণের জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮ মার্চ ২০২৬ সকাল ০৮:০৩:৩৮

নিজের আচরণের জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ডেস্ক রিপোর্ট: নিজের বক্তব্য বা আচরণের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) এই মুখ্য সমন্বয়ক জানিয়েছেন, ভবিষ্যতে তিনি আরও সংযত ও দায়িত্বশীলভাবে চলার চেষ্টা করবেন।

১৮ মার্চ বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

Ad
Ad

স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘গত কয়েকদিনে বয়োজ্যেষ্ঠ সহকর্মী, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি এবং সহযোদ্ধাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। সবার কাছ থেকেই তিনি গঠনমূলক পরামর্শ পেয়েছেন, ব্যক্তিগত আক্রমণ পরিহার করা, অপ্রয়োজনীয় বক্তব্য থেকে বিরত থাকা এবং ইতিবাচক আলোচনায় মনোযোগ দেওয়া।’

Ad

তিনি বলেন, বিনয়ের সঙ্গে এসব পরামর্শ গ্রহণ করেছেন এবং আগামীতেও আরও শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করবেন। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতিতে নিজের সামর্থ্য অনুযায়ী অবদান রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

নিজের কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে সেজন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, সবার দোয়া, ভালোবাসা ও পরামর্শই তার পথচলার শক্তি।

এছাড়া, ১৭ মার্চ মঙ্গলবার রাজধানীর তাকওয়া মসজিদ-এ কিয়ামুল লাইলের মাধ্যমে আত্মিক যাত্রার সূচনা করেছেন বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি।

সবশেষে তিনি মহান আল্লাহর কাছে ক্ষমা ও সঠিক পথে পরিচালনার জন্য দোয়া কামনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us