সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে এক হাজার পরিবার ঈদ উপহার হিসেবে পেলো খাদ্য সামগ্রী।
১৭ মার্চ মঙ্গলবার বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মোনারপাড়া গ্রামে বিন্যাফৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পলাশ মিয়া ফারুকের উদ্যোগে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।


জানা যায়, প্রতি বছর পলাশ মিয়া ফারুকের উদ্যোগে পোগলদিঘা ইউনিয়নের বিভিন্ন স্থানের অসহায় দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এবারও বিভিন্ন গ্রামের এক হাজার পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ, সাবান বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ মিয়া ফারুক।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available