• ঢাকা
  • |
  • শনিবার ৭ই ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:২৮:৪৭ (22-Aug-2026)
  • - ৩৩° সে:

খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন বাচ্চু বর্মন

২২ আগস্ট ২০২৬ সকাল ১১:৩৬:১০

খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন বাচ্চু বর্মন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন খ্রিস্টান ধর্মাবলম্বী বাচ্চু বর্মন(৫২)। ইসলাম ধর্ম গ্রহণের তিনি তার নতুন নাম ঠিক করেছেন ‘আব্দুল্লাহ’।

তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও খ্রিস্টান পাড়া এলাকার বাসিন্দা।

২০ আগস্ট বৃহস্পতিবার সুনামগঞ্জ জজ কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট সম্পাদন করে ধর্মান্তরিত হন তিনি। ২১ আগস্ট শুক্রবার স্থানীয় জুমগাঁও মসজিদে প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা হোসাইন আহমদ তাকে কলেমা পাঠ করান।

এসময় নওমুসলিম আব্দুল্লাহ (পূর্বনাম বাচ্চু বর্মন) আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি ইসলাম ধর্মের নীতি-আদর্শ ও সাম্য গভীরভাবে পর্যবেক্ষণ করে আসছিলাম। অবশেষে স্বেচ্ছায় মহান সৃষ্টিকর্তার ওপর ঈমান এনে আমি পবিত্র ইসলাম ধর্মকে বেছে নিয়েছি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বগুড়ায় ট্রাকচাপায় বিজিবি সদস্য নিহত
বগুড়ায় ট্রাকচাপায় বিজিবি সদস্য নিহত
২২ আগস্ট ২০২৬ দুপুর ১২:২৪:০০