• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:০২:৪৪ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

আল্লাহর ও রাসূলের হুকুম পালনের জন্য জীবন দিতে প্রস্তুত: ধর্মমন্ত্রী

১৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২০:৪৭

আল্লাহর ও রাসূলের হুকুম পালনের জন্য জীবন দিতে প্রস্তুত: ধর্মমন্ত্রী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: খতমে নবুওয়াতের প্রতি বিশ্বাসকে ঈমানের মূল ভিত্তি উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেছেন, “যারা রাসূলুল্লাহ (সা.)-কে আখেরি নবী হিসেবে মানে না, তারা মুসলমান নয়।” তিনি আরও বলেন, “আল্লাহর ও রাসূলের হুকুম পালনের জন্য প্রয়োজনে জীবন দিতেও আমি প্রস্তুত।”

১৮ নভেম্বর বুধবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে আয়োজিত খতমে নবুওয়াত জাতীয় সেমিনারে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, মানবজাতির হেদায়েত ও সঠিক পথ প্রদর্শনের জন্য মহান আল্লাহ হজরত আদম (আ.) থেকে শুরু করে যুগে যুগে বহু নবী ও রাসূল পাঠিয়েছেন। সেই নবুওয়াতের ধারার পূর্ণতা ও চূড়ান্ত সমাপ্তি ঘটেছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে।

আরও পড়ুন

শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী

কওমি মাদ্রাসার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “কওমি মাদ্রাসাগুলো আমাদের মূল ভিত্তি। এই মাদ্রাসাগুলোকে দেখে-শুনে রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমাদের ঈমানকে ঠিক রাখতে হলে এই ভিত্তির প্রতি যত্নবান হতে হবে।”

দেশের আলেম-ওলামা ও পীর-মাশায়েখদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে ধর্মমন্ত্রী বলেন, “ইসলামের জন্য এবং দেশের আলেম-ওলামাদের জন্য যা করা দরকার, আমি ইনশাআল্লাহ তা করব। আমরা ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখদের সঙ্গে আছি এবং থাকব।”

তিনি আরও বলেন, “আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের যেকোনো প্রয়োজনে আমাকে ফোন করবেন। আল্লাহর হুকুম ও রাসূলের হুকুমের জন্য প্রয়োজনে জীবন দিতেও আমি প্রস্তুত।”

আরও পড়ুন

দুদকের ৫ম তলায় আগুন, আগুন নিয়ন্ত্রণে

ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সরকারি সহায়তা প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, দেশের মসজিদ, ইমাম-মুয়াজ্জিন এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পর্যায়ক্রমে দেশের ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারি অনুদান কর্মসূচি চালুর পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের হজযাত্রীর কোটা আরও পাঁচ হাজার বাড়িয়ে এক লাখ এক হাজার পাঁচশতে উন্নীত করা হয়েছে। এ জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে ধর্মমন্ত্রী উপস্থিত আলেম-ওলামা, হেফাজতে ইসলামের আমির ও সেক্রেটারি এবং পীর-মাশায়েখদের কাছে দোয়া চান। একই সঙ্গে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে দেশ ও জাতিকে রক্ষায় মহান আল্লাহর সাহায্য কামনা করেন।

আরও পড়ুন

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: সংসদে প্রধানমন্ত্রী

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







দুদকের ৫ম তলায় আগুন, আগুন নিয়ন্ত্রণে
দুদকের ৫ম তলায় আগুন, আগুন নিয়ন্ত্রণে
১৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৬:৪২