• ঢাকা
  • |
  • সোমবার ২রা চৈত্র ১৪৩২ রাত ১০:১০:৫১ (16-Mar-2026)
  • - ৩৩° সে:

আজ পবিত্র শবে কদর

১৬ মার্চ ২০২৬ রাত ০৮:৪০:০২

আজ পবিত্র শবে কদর

নিজস্ব প্রতিবেদক: আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। রমজান মাসের সবচেয়ে ফজিলতপূর্ণ এই রাত আজ সন্ধ্যার পর থেকে শুরু হয়ে ভোর পর্যন্ত পালিত হবে। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে রাতটি পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

ইসলাম ধর্মে লাইলাতুল কদরের রাতকে অত্যন্ত মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। পবিত্র কোরআনে বলা হয়েছে, হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। মুসলমানরা বিশ্বাস করেন, এই রাতে মহান আল্লাহর অশেষ রহমত, মাগফেরাত ও বরকত নাজিল হয়।

Ad
Ad

পবিত্র রমজান মাসেই এ রাতে মহান আল্লাহর পক্ষ থেকে মানবজাতির পথনির্দেশনা হিসেবে পবিত্র আল কোরআন নাজিল হয়। তাই ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের আশায়- এই রাতটি ইবাদত-বন্দেগির মাধ্যমে অতিবাহিত করেন।

Ad

শবে কদর উপলক্ষে দেশের মসজিদগুলোতে বিশেষ নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে তারাবির নামাজের পর থেকে রাতভর ওয়াজ মাহফিল, ধর্মীয় আলোচনা ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। সভায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল কদরের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ওয়াজ করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মুহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান। সভাপতিত্ব করবেন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, পবিত্র শবে কদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র ও ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমিতে অনুরূপ আলোচনা সভা ও দোয়া মহফিল আয়োজন করা হবে।

এদিকে অনেক মুসল্লি মসজিদে ইতেকাফ পালন করছেন। আবার অনেকে বাসা-বাড়িতেও নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও দোয়া-মোনাজাতে সময় কাটাবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আজ পবিত্র শবে কদর
আজ পবিত্র শবে কদর
১৬ মার্চ ২০২৬ রাত ০৮:৪০:০২






Follow Us