• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই ফাল্গুন ১৪৩২ রাত ০৮:১১:১৭ (19-Feb-2026)
  • - ৩৩° সে:

রমজান উপলক্ষে দেশবাসীকে প্রধান উপদেষ্টার মোবারকবাদ

২ মার্চ ২০২৫ সকাল ১০:১৭:৫৯

রমজান উপলক্ষে দেশবাসীকে প্রধান উপদেষ্টার মোবারকবাদ

ডেস্ক রিপোর্ট: পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

Ad

১ মার্চ শনিবার প্রধান উপদেষ্টা পবিত্র রমজান উপলক্ষে দেয়া এক বাণীতে এ কথা জানান।

Ad
Ad

বাণীতে তিনি বলেন, সিয়াম সাধনা ও সংযমের মাস মাহে রমজান আজ আমাদের মাঝে সমাগত। পবিত্র এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে, সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়। সিয়াম ধনী-গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।

আসুন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগ-বিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছলতা ও সংঘাত পরিহার করি এবং জীবনের সর্বস্তরের পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি। সিয়াম পালনের পাশাপাশি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি এবং ইবাদত-বন্দেগিতে মশগুল থাকি।

মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন।মাহে রমজান আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি।

মহান আল্লাহতায়ালা আমাদের সকলকে ক্ষমা ও হেফাজত করুন, আমিন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





রোজার প্রথম দিনেই চকবাজারের ইফতারির স্বাদ নিতে ভিড়
রোজার প্রথম দিনেই চকবাজারের ইফতারির স্বাদ নিতে ভিড়
১৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২১:২১





শৈলকুপায় জমি সংক্রান্ত বিরোধে কৃষক নিহত, আটক ২
শৈলকুপায় জমি সংক্রান্ত বিরোধে কৃষক নিহত, আটক ২
১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৬:৩০


Follow Us