• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:৫৬:৩৭ (01-Jul-2026)
  • - ৩৩° সে:

নামকাওয়াস্তে জুলাই পালন করলে হবে না: নাহিদ ইসলাম

১ জুলাই ২০২৬ দুপুর ০১:১২:২৭

নামকাওয়াস্তে জুলাই পালন করলে হবে না: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক: জুলাই আন্দোলনকে কেবল আনুষ্ঠানিকভাবে পালন করলে হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 
তিনি বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো প্রতিষ্ঠিত হয়নি। আহত ও নিহতদের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত হয়নি এবং বিচার কার্যক্রমেও ধীরগতি রয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৩৬ দিনের কর্মসূচির প্রথম দিনে ১ জুলাই বুধবার সকালে ঢাকার রায়েরবাজারে জুলাই আন্দোলনে নিহতদের গণকবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জুলাই-সংশ্লিষ্ট মাত্র দুটি মামলার রায় হয়েছে। বিচার প্রক্রিয়া আরও দ্রুত এগিয়ে নিতে হবে এবং আহত ও নিহতদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

তিনি জুলাই আন্দোলনে নিহতদের কবরস্থান সংরক্ষণের দাবি জানান। পাশাপাশি জানান, ১ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে জুলাইকে কেন্দ্র করে এনসিপির ৩৬ দিনের কর্মসূচি চলবে।

এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই যোদ্ধাদের পুনর্বাসন, জুলাই সনদ বাস্তবায়ন এবং রাষ্ট্র কাঠামোর সংস্কার জরুরি। একই সঙ্গে তিনি ৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর উদ্বোধনের দাবি জানিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জাদুঘর চালু না হলে জনগণই তা খুলে দেবে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাইয়ের চেতনার পক্ষে অবস্থান প্রমাণ করতে হবে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ড প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এ সাজা যথেষ্ট নয়। তিনি রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় তিনি সরকার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট মামলাগুলোর বিচার দ্রুত শেষ করার আহ্বান জানান। পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের দাবিও জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us