• ঢাকা
  • |
  • বুধবার ১১ই ভাদ্র ১৪৩৩ সকাল ১০:৩৮:৩৭ (26-Aug-2026)
  • - ৩৩° সে:

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট: জামায়াত আমির

১ জুলাই ২০২৬ দুপুর ০২:৫১:১২

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট: জামায়াত আমির

অনলাইন ডেস্ক: গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

১ জুলাই বুধবার সংসদ ভবনে বাজেট পরবর্তী মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।

এ সময় ডা. শফিকুর রহমান আরও বলেন, জনগণ সংবিধান সংস্কারের ম্যান্ডেট দিয়েছে, সংশোধনের না। দলের স্বার্থে কিংবা দলের দিকে তাকিয়ে আইন হোক, তেমনটা চাই না। সংস্কার হলে দেশে সুস্থ গণতান্ত্রিক ধারা ফিরে আসবে।

বাজেট প্রসঙ্গে বিরোধীদলীয় এ নেতা বলেছেন, যেমন ধারণা করা হয়েছিল এবারের বাজেট তার কাছাকাছি হয়েছে। বড় বাজেট দেওয়া অপরাধ নয়; তবে চ্যালেঞ্জ হলো বাস্তবায়নের সক্ষমতা ও দুর্নীতি। এই জায়গায় সংস্কার আনা না গেলে বাজেটের সুফল জনগণ পাবে না।

বাজেটে যেসব পণ্যের দাম কমেছে, জনগণ বাজারে তার প্রতিফলন দেখতে চায়। তাহলেই প্রমাণ হবে এবারের বাজেট জনবান্ধব, এ কথাও বলেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বুধবার স্বর্ণ বিক্রি হবে নতুন দামে
বুধবার স্বর্ণ বিক্রি হবে নতুন দামে
২৬ আগস্ট ২০২৬ সকাল ০৯:৩৫:২১



রাজধানীতে সাতসকালেই মুষলধারে বৃষ্টি
রাজধানীতে সাতসকালেই মুষলধারে বৃষ্টি
২৬ আগস্ট ২০২৬ সকাল ০৯:১৬:২৪

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
২৬ আগস্ট ২০২৬ সকাল ০৮:৪১:০৩